গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির কর্মী ও বিভিন্ন মামলার পলাতক
আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার
(এএসপি) ফারুক হোসেন জানান, দুপুরে সবাইকে জেলা কারাগারে পাঠানো হবে।
শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা থেকে
বিএনপির কর্মী ও সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানা,
চুরি, ইয়াবা ব্যবসায়ী, ডাকাতি, ছিনতাই মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়।
