গত মার্চে ঢাকায় ‘শিকারী’ ছবির মহরত অনুষ্ঠানে প্রথমবারের মত হাজির
হয়েছিলেন টালিগঞ্জের এভারগ্রিন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সে সময়
মিডিয়াকর্মীদের বলেছিলেন, আবার তিনি ঢাকায় আসবেন। ঠিক কথা মত কলকাতা থেকে
আবার ঢাকায় উড়ে এলেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টায় একটি ফ্লাইটে করে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামেন শ্রাবন্তী। তার ঢাকায় আসার প্রধান
কারণ আসছে ঈদে বিগ বাজেট ছবি ‘শিকারী’ মুক্তি পেতে যাচ্ছে। আর সে কারণেই
বাংলাদেশের কোন সিনেমায় প্রথমবার অভিনয় করা এ নায়িকা দু’দিন সিনেমার
প্রচারণার জন্য ঢাকায় ব্যস্ত সময় পার করবেন।
শ্রাবন্তী এ দু’দিনে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা শিকারী’র বিভিন্ন দিক
নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করবেন। তাছাড়া কয়েকটি টেলিভিশন
চ্যানেলে’র ঈদের বিশেষ কিছু অনুষ্ঠানে ছবির নায়ক শাকিব খানের সঙ্গে থাকবেন।
এমনটি জানিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
ছবির প্রমোশনের কাজ শেষ করে আগামী ২৩ জুন সকালে তিনি কলকাতার উদ্দেশ্যে
ঢাকা ত্যাগ করবেন। তবে এ সফরেও তিনি নিজের গ্রামের বাড়ি বরিশালে যেতে
পারছেন না।
