শিরোনাম

রবিবার, ২৬ জুন, ২০১৬

ধর্ষণের শিকার শিশুর লাশ ফেলে পালাল মা!


ধর্ষণের শিকার শিশুর লাশ ফেলে পালাল মা! কথাটি একটু তিক্ত হলেও সত্য। এমনি ঘটনা ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের গরমবেড়িয়া গ্রাম। ধর্ষণের শিকার ওই শিশুটির নাম রুপসী তার বয়স ৪ বছর। গতকাল শুক্রবার রাতে শিশুটির লাশ উদ্ধার করে। শনিবার সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।
শিশুটির মা মোসলেমা খাতুন পলাতক। গরমবেড়িয়ায় তাঁর বাবার বাড়ি। মোসলেমার বিয়ে হয় সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের ফজলুল হক জমাদারের সঙ্গে।
নোয়াপাড়া ইউপির সদস্য আবুল কাসেম সরদার বলেন, ‘ফজলু কাজের জন্য বর্তমানে সিলেটে রয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মোসলেমা তাঁর শিশুসন্তানটির লাশ নিয়ে বাবার বাড়ি আসেন। আমি বিষয়টি দেবহাটা থানার পুলিশকে অবহিত করি। পুলিশ আসার আগেই মোসলেমা বাবার বাড়ি থেকে সরে পড়েন।’
তিনি আরও জানান, ফজলু সিলেটে থাকা অবস্থায় মোসলেমা তাঁর স্বামীর বাড়ির পাশের আমবাগানের পাহারাদার সাদ্দাম হোসেন ওরফে খোকনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর মোসলেমা মেয়ে রূপসীকে নিয়ে স্বামী ফজলুর ঘর ত্যাগ করেন। এতদিন তাঁরা অজ্ঞাতবাসে ছিলেন।
শুক্রবার বিকেলে মোসলেমা মেয়ে রূপসীকে মৃত অবস্থায় বাবার বাড়িতে নিয়ে আসেন। লাশ দেখে সন্দেহ হলে স্থানীয়রা দেবহাটা থানার পুলিশ ও মোসলেমার শ্বশুরবাড়িতে খবর দেন। রাতে পুলিশ আসে। তার আগেই মোসলেমা পালিয়ে যান। পরে রাতেই পুলিশ মোসলেমার শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
 
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলা তরঙ্গ ডিজাইন বাংলা তরঙ্গ