![]() |
| প্রতিকী ছবি |
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার লাভ লেইন এলাকার একটি বাসা থেকে
গোয়েন্দা পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাথী
আক্তার (২৪)। স্বামী মোহাম্মদ আফতাব চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের
উপপরিদর্শক হিসেবে কর্মরত। পুলিশ বলেছে সাথী আত্মহত্যা করেছে।
পুলিশ ২৬ জুন রোববার দুপুর ১টার দিকে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করে
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন
কোতোয়ালি থানার উপপরিদর্শক রাজু আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, সাথী
আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি।
স্থানীয়রা জানান, পুলিশ কর্মকর্তা আফতাবের স্ত্রী সাথী বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল
কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি
কারণে তিনি আত্মহত্যা করেছেন জানাতে পারেনি পুলিশ।
