শিরোনাম

সোমবার, ২৭ জুন, ২০১৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার: “ধুমকেতু এক্সপ্রেস” ট্রেনে ইংরেজীর পাশাপাশি হিন্দি লেখা

প্রধানমন্ত্রীর ঈদ উপহার আর ধুমকেতু এক্সপ্রেস হিন্দি ভাষার ব্যাবহার ! আহারে ১৯৫২ , ২১ শে ফেব্রুয়ারী ? দ্রুত গতির লাল-সবুজ ট্রেন” ধুমকেতু এক্সপ্রেস” শনিবার (২৫ জুন) ঢাকা থেকে এর যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার। নতুন ট্রেনটির বিশেষত্ব হচ্ছে- এটি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলবে। ট্রেনটির রাজশাহী রুটের স্টপেজ কমানো হবে। যাত্রাপথের সময়সীমাও অনেক কমিয়ে আনা হবে। এ ট্রেনে রাজশাহী থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র চার ঘণ্টা। বর্তমানে লাগে সাড়ে ৬ ঘণ্টারও বেশি। রাজশাহী-ঢাকা রুটের নতুন ট্রেনটিতে ১৩টি ব্রডগেজ বগি দেওয়া হয়েছে। এসব বগির মধ্যে চারটি এসি চেয়ার ও দুটি স্লিপিং কেবিন রয়েছে। এ ট্রেনে দেশের প্রথম শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের ওঠা-নামার জন্য বিশেষ সিঁড়ি ও টয়লেট তৈরি করা হয়েছে। এবার ঈদের আগে এ ট্রেনে প্রতিদিন প্রায় ৩ হাজার ঘরমুখো যাত্রীকে বহন করা সম্ভব হবে। জাতীয় পতাকার রংয়ে রাঙানোর কথা বলা হলেও দুষ্টু লোকেরা বলছে কিছুটা ভারতীয় পতাকার রঙ আদলে তৈরির ! নতুন এ ট্রেন দিয়ে রেলের আধুনিকায়নের নবযাত্রা শুরু হতে যাচ্ছে। প্রতিটি কোচে সিট সংখ্যা থাকবে ১০৫টি করে। এছাড়া প্রতিটি বগিতেই আছে আগুন নেভানোর ব্যবস্থা। এই কোচগুলোতে বিশুদ্ধ পানির জন্য ফিল্টার, হটকেস, ডিপ ফ্রিজার, বোটল কুলারসহ বিভিন্ন ধরনের যাত্রীসেবার ব্যাবস্থাও করা আছে। তবে লাল-সবুজ এই ট্রেনে ইংরেজীর পাশাপাশি হিন্দি লেখা নিয়ে পদ্মাপাড়ের রাজশাহীতে এখন কৌতুহলের শেষ নেই। ট্রেনে কিছু জায়গাতে বাংলা লেখা থাকলেও অনেক জায়গাতেই হিন্দি লেখা ! কৌতুহলী মানুষের মনে প্রশ্ন , নতুন চালু হওয়া ” ধুমকেতু এক্সপ্রেস” ট্রেনে ইংরেজীর পাশাপাশি হিন্দি লেখা কি তাহলে অন্য কিছুর ইঙ্গিত ?
 
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলা তরঙ্গ ডিজাইন বাংলা তরঙ্গ