প্রধান অতিথি আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশে এখন বসবাসের কোন পরিবেশ নেই। প্রতিদিন এখনো প্রকাশ্যে গুম আর খুনের রাজনীতি চলছে। তিনি বলেন ২০১৩ সালের ২৭ই নভেম্বর লাকসাম উপজেলার জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবির পারভেজ কে গুম করে ফেলে ছিল সরকার। বছরের পর বছর কেটে গেল এখনো তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। তারা বেঁচে আছে কিনা মরে গেছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেনা। তিনি বলেন ঈদুল ফিতরআগে হিরু, পারভেজ সহ যারা গুম হয়েছে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোটার বিহীন অবৈধ সরকারের আমলে যত অন্যায়, অত্যাচার, অবিচার হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে প্রতিটি অন্যায়ের বিচার করা হবে। তিনি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।