শিরোনাম

শনিবার, ১৮ জুন, ২০১৬

মোদীর হস্তক্ষেপ কামনা কি দেশবিরোধী উস্কানি নয়: আওয়ামী লীগ এমপি

বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্তের বক্তব্য দেশের বিরুদ্ধে উস্কানি বলে প্রশ্ন তুলেছেন হবিগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খান। শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি কি উস্কানি দিচ্ছেন? তিনি বলেন, বাংলাদেশে থেকে যেভাবে পাকিস্তানের পক্ষে অনেকেই কথা বলেন, তিনি (রানা দাশগুপ্ত) সেভাবেই কথা বলেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট মজিদ খান বলেন, বিএনপির সময়ে তারা (হিন্দু) দুর্গাপূজা করতে পারত না। সারা বাংলাদেশের মানুষ তাদের পেছনে ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পেছনে ছিল। আজ তারা স্বচ্ছন্দে ধর্ম পালন করতে পারে। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি হামলার পর রানা দাশগুপ্ত নরেন্দ্র মোদীর কাছে ‘হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ’ চান। ভারতের গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশ হয়। তবে রানা দাশগুপ্ত এই ধরনের বক্তব্য দেয়ার খবর অস্বীকার করেছেন।
 
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলা তরঙ্গ ডিজাইন বাংলা তরঙ্গ