নীলফামারীর সৈয়দপুরে মাত্র ৫শ টাকায় নিজের বউকে অন্যের কাছে বন্ধক
রেখেছেন এক ব্যক্তি। আর এ ঘটনা ফাঁস হয়ে পড়ায় পুরো জেলা জুড়ে শুরু হয়েছে
তোলপাড় । পরে বন্ধক রাখা বউকে ফেরত আনতে ব্যার্থ হয়ে দিশেহারা হয়ে পড়েছেন
স্বামী । তার বউকে যার কাছে বন্ধক রেখেছিলেন,তাকে ছেড়ে সেই বউ আর ফিরতে
চাচ্ছে না । যিনি ৫শ টাকায় অন্যের বউ বন্ধক নিয়েছিলেন,তিনিও আর সেই বউকে
ফেরত দিতে চাচ্ছেন না । এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলিপাড়া
গ্রামের লিটন মিয়া চট্টগ্রামে রিকশা ভ্যান চালাতেন । সেখানে প্রথম স্ত্রীকে
রেখে এলাকায় এসে প্রথম স্ত্রীর অগোচরে শিল্পী নামে আরেকজনকে ২য় বিয়ে করেন
। ২য় স্ত্রীর সঙ্গে ঘরসংসারও শুরু করেন । দুই মাস পর প্রথম স্ত্রী বাড়ি
আসবে জানতে পেরে ২য় স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি । অবশেষে ২য়
স্ত্রীকে আরেকজনের কাছে ৫শ টাকায় বন্ধক রেখে নিজেকে নিরাপদ করেন লিটন।
লিটন জানান,প্রথম স্ত্রী যাতে বুঝতে না পারে যে আমি ২য় বিয়ে করেছি।
এজন্য নববধুকে কারো কাছে কিছু সময়ের জন্য রেখে দেয়ার চিন্তা করি । কিন্তু
এমনিতে রাখতে চাইলে কেউ রাখতে চাইবে না বলে টাকার বিনিময়েই রেখে দেয়ার
সিদ্ধান্ত নিই । পরে ২য় স্ত্রী শিল্পীর বাবার বাড়ি এলাকার বিপত্নীক
কাঠমিস্ত্রি ওলেমান মিয়া(৩০)এর কাছে ৫০০ টাকায় বউকে বন্ধক রাখি।
এমন ঘটনা ঘটার পর পুর্বের স্বামীর কাছে আর ফিরতে চাচ্ছেন না শিল্পী ।
স্বামী লিটনের কাছে ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি । শুধু তা-ই নয়
বন্ধক গ্রহিতাকে বিয়ে করে আজীবন তার সাথেই সংসার করবেন বলেও সাফ জানিয়েছেন
তিনি।
এদিকে বিপত্নীক বন্ধকগ্রহীতাও এই বিয়েতে রাজি হলে এ নিয়ে দ্বন্দ্ব বাধে
স্বামী লিটন ও বন্ধকগ্রহীতা ওলেমানের মধ্যে । এমন নজিরবিহীন ঘটনা নিয়ে
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এবং
আশপাশে তোলপাড় সৃষ্টি হয়েছে । নববিবাহিত স্ত্রীকে বন্ধক রেখেেএখন আর ফেরত
না পাওয়ায় বিপাকে পড়েছেন রিকশাভ্যানচালক লিটন আলী (৩০) ওরফে ফকির ।
নিজের বউকে টাকার বিনিময়ে অন্যের কাছে বন্ধক রাখা লিটন আলী জানান,
দু’মাস আগে প্রেম করে বিয়ে করেন নিজ জেলা নীলফামারী সদর উপজেলার চাপড়া
ইউনিয়নের শুকানপুকুর গ্রামের শিল্পী আখতার (২০) কে । এর আগে তিনি
চট্টগ্রামে রিকশাভ্যান চালাতেন, তাই তার প্রথম স্ত্রী-সন্তান সেখানেই বসবাস
করছে । প্রথম স্ত্রীকে না জানিয়ে ২য় বিয়ে করেন শিল্পীকে। কিন্তু প্রথম
স্ত্রী এলাকায় আসছে জানতে পেরে শিল্পীর বাবার বাড়ির এলাকার বিপত্নীক
কাঠমিস্ত্রি ওলেমান মিয়া(৩০)এর কাছে ২য় বউ শিল্পীকে কৌশলে মাত্র ৫০০ টাকায়
বন্ধক রাখেন।
লিটন আরো জানান, চট্টগ্রাম থেকে আগের স্ত্রী না আসায় তিন দিনের মাথায়
শুক্রবার রাতে স্ত্রীকে ফিরিয়ে নিতে যান । কিন্তু বউ তো ফিরে এলই না, বরং
তাকে উল্টো নানা রকম হুমকি ধামকি দেয়া হয়েছে। অনেক অনুরোধ করলেও শিল্পী সাফ
জানিয়ে দেন, যে ব্যক্তি স্ত্রীকে বন্ধক রাখে, সে আবার কেমন স্বামী?
তাই তিনি বন্ধকগ্রহীতাকে বিয়ে করে সেখানেই সারা জীবন থাকতে চান।
তাই তিনি বন্ধকগ্রহীতাকে বিয়ে করে সেখানেই সারা জীবন থাকতে চান।
বন্ধকের স্বীকার শিল্পী বেগম জানান, আমি কোনোভাবেই লিটনের কাছে আর ফিরে যাব না । যেখানে বর্তমান আছি, সেখানেই আজীবন থাকতে চাই।
বন্ধকগ্রহীতা ওলেমান জানান, আমি শিল্পীকে বিয়ে করে সংসার করব । ওকে ছাড়ার প্রশ্নই আসে না ।
এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, লিটনের অপরাধ
অমার্জনীয়। কিন্তু শিল্পীও যা করেছে,তা ঠিক হয়নি। বিয়ে না করে শিল্পী
কীভাবে ওলেমানের বাড়িতে আছেন তাও ভেবে দেখা দরকার।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
