ঝিনাইদহের কালীগঞ্জে খোকন দাস (৩০) নামের এক ইজি বাইক চালকের গলিত
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার
রাখালগাছি ইউনিয়নের মোল্লাকুয়া গ্রামের আখ ক্ষেত থেকে গলিত এ মৃতদেহ উদ্ধার
করে পুলিশ। উপজেলার বেজপাড়া গ্রামের মৃত শ্যাম দাসের ছেলে।
কালীগঞ্জ
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার বেজপাড়া
গ্রামের খোকন দাস ইজি বাইক চালাতো। গত ২২ জুন তারিখ সন্ধ্যায় ইজি বাইক
চালিয়ে বাড়ি ফেরার পর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকেই
সে নিখোঁজ ছিল। রবিবার সকালে স্থানীয়রা উপজেলার মোল্লাকুয়া গ্রামের আখ
ক্ষেতে খোকন দাসের মুখ বাধা গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর
প্রক্রিয়া চলছে। ধারনা করা হচ্ছে তাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে
হত্যা করা হয়েছে। তবে কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা খুঁজে বের করা হবে।